বুধবার (২৫ জুন) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনা চলছে।
জানা গেছে, বৈঠকে রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতিসহ পাঁচটি বিষয়ে আলোচনা হবে আজ। বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন।
এর আগে রোববার কমিশনের পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হয়।