September 22, 2026, 10:53 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাহবাগের প্রজন্ম চত্বর ভেঙে ফেলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে উঠেছিল। তবে কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শাহবাগ থানা থেকে জানানো হয়েছে, স্থাপনাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও গণপূর্ত অধিদপ্তর নতুন স্থাপনা নির্মাণ করার জন্য ভেঙেছে।

রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। বুলডোজার দিয়ে প্রজন্ম চত্বরের স্থাপনাটি ভাঙা হয়। ২০১৩ সালে গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে উঠেছিল এই চত্বরটি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এটা ভেঙেছে। তারা নতুন স্থাপনা নির্মাণ করবে। এ বিষয়ে জানতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোর্শেদ ইকবাল এটি গণপূর্তের আওতাধীন নয় বলে জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির কিছু জানেন না বলে জানান।