September 22, 2026, 9:32 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণ মামলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) একজন উচ্চপদস্থ কর্মকর্তা বায়েজিদুর রহমান আকন্দের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে সহ-আসামি করা হয়েছে।

মামলাটি ১৬ জুলাই ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় রুজু করা হয় (মামলা নং- ৪১/২০২৫, বার্ষিক নং-৩৩০)। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আসামী বায়েজিদুর রহমানের স্থায়ী বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে।

জানা গেছে, বায়েজিদুর রহমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একাধিক প্রশাসনিক দায়িত্বে ছিলেন। বর্তমানে নারায়নগঞ্জের ড্রেজার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পাশাপাশি প্রশাসন শাখার সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার প্রধান আসামি বায়েজিদুর রহমানকে গ্রেফতার করে ১৭ জুলাই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। মামলার অন্যান্য আসামিরা পলাতক, তাঁদেরকে গ্রেফতার অভিযান চলছে।

এ ঘটনায় এখনো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।