রোববার (২০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে ধন্যবাদ জানান শফিকুর রহমান। পাঠকদের সুবিধার্থে ওই পোস্ট হুবহু তুলে ধরা হলো
সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর অনেকে নিয়েছেন।
তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।-
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ম্যাক্সিকোতে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, ফ্রান্সে বসবাসরত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক জনাব পিনাকী ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও আল-জাজিরার তদন্তকারী ইউনিটের সদস্য জুলকারনাইন সায়ের, বিশিষ্ট সাংবাদিক ও অনলাইন একটিভিস্ট জনাব ইলিয়াস হোসাইন শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।