September 21, 2026, 5:15 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবে জামায়াত-ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চায় বলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবে জামায়াত- এমনটাই বললেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

সেইসঙ্গে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে দলটি। রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে- সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে- সেটাকে জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই।

সেজন্য ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে- সেগুলোকে আইনি ভিত্তি দেয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে। জামায়াতের এ নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। সংসদে একটা পোরশন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউজ দুইটাতেই পিআর। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো, সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করবো। এর আগে, সিইসি’র সঙ্গে সাক্ষাতে কুমিল্লা-১১ আসন আগের মতো রাখার দাবি জানিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।