September 21, 2026, 5:15 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাবাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সোমবার ( ১১ আগস্ট) ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর প্রায় ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে ।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

আগের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে দুই জন আনসার সদস্য মোতায়েন থাকলেও এবার নিরাপত্তা বৃদ্ধির কারণে প্রিজাইডিং কর্মকর্তার সুরক্ষার জন্য অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্যও নিয়োজিত থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি উল্লেখ করেন, দেশের গণমাধ্যম সঠিক তথ্য পরিবেশন করার ফলে আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার কমে এসেছে।

এ প্রসঙ্গে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে রমজানের পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।