September 21, 2026, 4:06 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

আমরা চাই একাত্তরের গণহত্যার বিষয়ে পাকিস্তান দুঃখপ্রকাশ করুক, মাফ চাক: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘১৯৭১ সালের বিষয়টি ১৯৭৪ ও ২০০২ সালে সমাধান হয়েছে।’ এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কী জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি অবশ্যই একমত না। একমত হলে সমাধান হয়ে যেত তাদের মতো করে।’

১৯৭১ সালে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে মাফ চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা চাই যে হিসাবপত্র হোক এবং টাকা-পয়সার বিষয়টি সমাধান হোক। আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে, সেটির বিষয়ে তারা দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আমরা চাই আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নিয়ে যাক।’

মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি, একটি বিষয় নিয়ে কথা; যেটি আপনারা অগ্রগতি হিসাবে মনে করতে পারেন। আমরা তিনটি বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘দুই পক্ষই আমরা ঠিক করেছি এই বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নেওয়ার জন্য এগুলোকে পেছনে ফেলতে হবে। আমরা দুই পক্ষ সম্মত হয়েছি যে এটি নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলো নিয়ে আগামীতে এমনভাবে কথা বলব যেন আমরা পিছনে ফেলতে পারি।’