September 21, 2026, 4:07 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

আন্দোলনরত শিক্ষার্থীদের ড. ইউনূসের বাসভবনের দিকে এগোনোর চেষ্টা, পুলিশের লাঠিচার্জ-টিয়ারসেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয় সরকারের কাছে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি বলে জানান মোখলেসুর রহমান। ‘বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব।’

তিন দফা দাবি মেনে না নেয়ায় আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এসময় শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান করে। পরে দাবি মেনে নেয়ার জন্য দুপুর ১টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলে।

কিন্তু এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় আন্দোলনরত শিক্ষার্থীরা যমুনার দিকে অগ্রসর হলে দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয় তাদের।

একপর্যায়ে তাদের লক্ষ্য করে তিনটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পুলিশ। ঘটনাস্থলে রায়ট পুলিশও উপস্থিত রয়েছে। এদিকে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান।

আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মোখলেসুর রহমান বলেন, ‘বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব।’

মোখলেসুর রহমান বলেন, ‘প্রস্তাব পেলে এ বিষয় সহজেই সমাধান সম্ভব। শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, বুয়েটের এই দাবিগুলোর সাথে আইন মন্ত্রণালয় এবং পিএসসি জড়িত রয়েছে। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।’

রাস্তা বন্ধ করে, মানুষের ভোগান্তি করে বুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তা ঠিক নয় এবং এটা বিচক্ষণতার কাজ নয় বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব।