September 22, 2026, 7:52 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায় বিএনপি-দল নিষিদ্ধের পক্ষে নয় দলটি

নিজস্ব প্রতিবেদক

সংবিধানেও পিআর নেই এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও তা বাস্তবসম্মত নয়। গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে সূত্র জানিয়েছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় দেশে যখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, তখনই বিভিন্ন প্ল্যাটফরম থেকে নানা দাবি-দাওয়া তোলা হচ্ছে বলে বৈঠকে আলোচনায় ওঠে।

আগামী জাতীয় নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হতে হবে বলে আবারো নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। এ ছাড়া কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় দলটি। নেতাদের ভাষ্য, দেশের মানুষ পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) কী সেটা বোঝে না। বৈঠকে নেতারা বলেছেন- আওয়ামী লীগের অপকর্ম ও গণহত্যার যেমন বিচার চেয়েছে, একইভাবে জাতীয় পার্টির অপকর্মেরও বিচার হতে পারে বলে নেতারা মনে করছেন। এক্ষেত্রে কোনো মব কালচার তৈরি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পক্ষে থাকবে না। কোনো ধরনের মব জাস্টিসকে তারা সমর্থনও করবে না। অপ-তথ্য ও গুজব মনিটরিং করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

এগুলো নির্বাচন বিলম্বিত কিংবা বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। নেতাদের ভাষ্য, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সরকারের দায়িত্ব। সরকার এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং নির্ধারিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।