September 21, 2026, 1:04 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ইসির কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয় ভেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে। এ সময় তিনি বলেন, ‌‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের কাছে যে ১১৫টা সংরক্ষিত প্রতীকের তালিকা রয়েছে সেখানে শাপলা প্রতীক নেই।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক নেওয়ার নিয়ম হচ্ছে যে, সংরক্ষিত  প্রতীকগুলোর ভেতর থেকে একটা প্রতীক বাছাই করে নিতে হবে। সংরক্ষিত প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?’

তিনি আরো বলেন, ‘প্রতীকের যে তালিকা সে তালিকায় শাপলা প্রতীক নেই। এখন এনসিপিকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

সংবাদ সম্মেলনে আখতার আহমেদ বলেন, ‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনার অংশ হিসেবে বেশ কয়েকটা কাজ এগিয়েছি এবং আগাচ্ছি। আমাদের বিভিন্ন স্টেকহোল্ডারস যারা আছেন, যেমন সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, নারী নেতাকর্মী, প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যাক্রমিকভাবে আলোচনা শুরু করব। আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ২৮ তারিখ থেকে করা হবে।