September 22, 2026, 12:55 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‎চিতলমারী থানায় ইতিহাস – প্রথম নারী অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণে নতুন সম্ভাবনার দিগন্ত

‎নিজস্ব প্রতিবেদক:
চিতলমারী অফিসার ইনচার্জ (ওসি) মিসেস রোকেয়া খানম।

‎চিতলমারী থানার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই থানার প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মিসেস রোকেয়া খানম দায়িত্ব গ্রহণ করেছেন ।

একজন যোগ্য, দক্ষ ও সৎ পুলিশ কর্মকর্তা। এই ঐতিহাসিক মুহূর্তে চিতলমারী প্রেসক্লাবসহ সমগ্র এলাকাবাসী আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত।

‎ চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়- আমরা বিশ্বাস করি, একজন নারী কর্মকর্তার নেতৃত্বে চিতলমারী থানার প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুন উচ্চতায় পৌঁছাবে।

নারী নেতৃত্ব মানে শুধু পরিবর্তন নয়, মানে সহানুভূতি, দৃঢ়তা এবং জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক।

‎ আমাদের প্রত্যাশা, ওসি মহোদয়ার নেতৃত্বে চিতলমারী দ্রুতই মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত এবং নিরাপদ এলাকায় পরিণত হবে।

তাঁর দৃঢ় নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীলতার মাধ্যমে চিতলমারী থানাকে বাগেরহাট জেলার মধ্যে আইনশৃঙ্খলা, জনসেবা ও প্রশাসনিক দক্ষতার দিক থেকে শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে- এমনটাই আমাদের বিশ্বাস।

‎চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
‎আমরা আশা করি, জনগণের সহযোগিতা ও পুলিশের আন্তরিকতায় গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ চিতলমারী- যা হবে নারী নেতৃত্বে পরিবর্তনের অনন্য দৃষ্টান্ত।