September 22, 2026, 12:55 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুলাসার গ্রামে চুরি হয়ে যাওয়া সিএনজি ড্রাইভারকে উপহার দিল মাসুদা ট্রাস্ট

Reporter Name

শনিবার (১১অক্টোবর) বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে আয়োজন করা হয় সিএনজি অটোরিকশা ও টিন হস্তান্তর অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি বাংলাদেশের পরিচালক জামাল হোসেম শামীম।

রাতের আধাঁরে নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায় দরিদ্র চালক মমিনের সিএনজি অটোরিকশাটি। সংসার চালানোর একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙ্গে পড়া মমিনের আর্তনাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা চুরি হয়ে যাওয়া সেই চালক মমিনকে সিএনজি অটোরিকশা উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি। একই সময় জীর্ণ ঘর পূর্ণনির্মাণের জন্য দেয়া হয়েছে ১১ জন অসহায়কে ৫৭ বান টিন।

মানবাদিকার কর্মী ও সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ, কুলাসার কুলাসার গ্রামের সমাজ সেবক সামছুল আলম ,রাজনৈতিক বিদ ও সমাজ সেবক মাহফুজ ভুইয়া আবদুল হক কোম্পানি, মাওলানা আবুল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ উল্ল্যাহ খোকন, আবু সায়েম পাটোয়ারী, লোকমান হোসেন। খবির পাটোয়ারী ,নজরুল ইসলাম মামুন পাটোয়ারী

সিএনজি অটোরিকশা উপহার পেয়ে ড্রাইভার মমিন অনুভূতি জানাতে গিয়ে বলেন, সিএনজি চুরি হওয়ার পর আমি অসহায় হয়ে গিয়েছিলাম। আমি কেমন করে চলবো, কেমন করে সংসার চালাবো। এখন আমার পরিবার চালাতো পারবো, আমার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি।
কুলাসার সমাজ কল্যান পরিষদ সেক্রেটারি সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী বলেন আমরা সমাজে গরিব অহসায় মুক্ত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ নাসির উদ্দীন সোহেল বাবু ভাই সারা দেশে যে ভাবে কাজ করে যাচ্ছে একজন মানবিক মানুষ হিসাবে সমাজে এমন মানুষ পাওয়া কুলাসারের ভাগ্যর ব্যাপার কারো অপপ্রচারে কান না দিয়ে কাজ করে যান কার কি লাগে বলেন শিক্ষা সহায়তা ,চাকরি ছোট খাট ব্যবসা সহযোগিতা করবে মাসুদা টাস্ট্র আপনার শুধু ভাইয়ের জন্য দোয়া করবেন।আল্লাহ যেন সব সময় সুস্থ রাখে এবং হয়াতের মধ্য বরকত দান করে। আগামীতে আপনাদের আরো সহায়তা করা হবে।