September 23, 2026, 3:47 am
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

সারাদেশে ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ

Reporter Name

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বুধবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারা দেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপির সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটগণ বিষয়টি সার্বিক সমন্বয় করবেন।

অবরোধ চলাকালে রেল, সড়ক ও নৌ পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ও জনগুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য রাজধানীসহ সারাদেশে মোতায়েন থাকবে ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।