September 22, 2026, 2:09 am
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরের নকলা থানার অর্ধ-বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান

শেরপুর প্রতিনিধি: হারুনুর রশিদ

নকলা থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে অর্ধ-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নকলা থানা পরিদর্শন উপলক্ষে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান নকলা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের মিয়া। পরে নকলা থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়কে “গার্ড অব অনার” প্রদান করে। পরে ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সেরেস্তা, সার্ভিস ডেলিভারি সেন্টার সরেজমিনে পরিদর্শন পূর্বক থানায় কর্মরত,অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয় দিক-নির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় নকলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) জনাব শফিকুল ইসলাম, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম সহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।