September 21, 2026, 11:42 am
শিরোনাম :
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বীর মুক্তিযোদ্ধা মেজর আলী আহমেদ শেখ কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলীগাতী গ্রাম হারাল তার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। শনিবার (২৪ মে) রাত ৩টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মেজর আলী আহমেদ শেখ (১০৪)। তার মৃত্যুতে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বয়সের শতক পেরিয়েও যে মানুষ ছিলেন সুস্থ, সরল ও দৃঢ়চেতা, সেই মেজর আলী আহমেদ শেখ ছিলেন ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তান । ভারত পাকিস্তান যুদ্ধের কমান্ডার ছিল দায়িত্ত্ব পালন করে একজন বাঙালি সৈনিক। এরপর ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে রণাঙ্গনে অংশগ্রহণ করে তিনি জাতির গর্ব হয়ে ওঠেন।
তিনি শুধু একজন যোদ্ধাই নন, বরং অবসর জীবনে একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবেও ছিলেন পরিচিত। মাওলানা শামসুল হক ফরিদপুরী (রঃ) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী তেলীগাতী মাদ্রাসার আমরণ খেদমতগার হিসেবে কাজ করেছেন তিনি। বহু বছরের শ্রম ও দানের মাধ্যমে এই মাদ্রাসাকে দৈন্যদশা থেকে উন্নীত করে দিয়েছেন প্রথম শ্রেণির ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে।
শুধু মাদ্রাসাই নয়, তিনি তার এলাকার আরও অনেক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন। তার জীবনের এই নিঃস্বার্থ কর্মধারা আজও স্থানীয়দের অনুপ্রেরণা জোগায়।মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের সন্তানদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক হেদায়েত শেখ “নাফকো গ্রুফ -এর ব্যবস্থপনা পরিচালক,রোমান শেখ “হুরায়রা বিল্ডার্স”-এর মালিক হিসেবে পরিচিত।
মরহুমের জানাজা শনিবার জোহরের পর তেলীগাতী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়, যারা এক হৃদয়বান বীরকে শেষ বিদায় জানানোর জন্য জড়ো হয়েছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামানের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক মাহমুদ, একটি চৌকস পুলিশ দল এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মানিত সেনাদল তাকে গার্ড অব অনার প্রদান করে।
বীর মুক্তিযোদ্ধা মেজর আলী আহমেদ শেখের মৃত্যুতে তার পরিবার, এলাকা এবং গোটা জাতি হারাল এক সাহসী যোদ্ধা, একজন নিবেদিত সমাজসেবক এবং একজন আদর্শ মানুষকে।