September 21, 2026, 10:52 am
শিরোনাম :
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক:

শনিবার সকাল ১০ টার পর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। এরই মধ্যে উদ্যানের মূল অংশ নেতাকর্মীতে ভরে গেছে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

তিনি বলেন, প্রথম পর্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২ টায় শুরু হবে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ উপলক্ষে সারাদেশ থেকে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়।
সূত্রমতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর থেকেই সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে লাগাতার প্রচার ও গণসংযোগ চালিয়ে আসছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে আসছিল দলটি। এ ব্যাপারে জনসমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ও হয়েছে। আজকের মহাসমাবেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা হবে।

মহাসমাবেশের মাঠ পরিদর্শন শেষে প্রস্তুতি সম্পর্কে গতকাল শুক্রবার প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানিয়েছিলেন, সারা দেশে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। গাড়ি, লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ জনতা সোহরাওয়ার্দী ময়দানে জমায়েত হবেন ইনশাল্লাহ।

দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে মহাসমাবেশ থেকে। তিনি বলেন, মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত, এমন দলের নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।