September 21, 2026, 11:47 am
শিরোনাম :
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সংগীতশিল্পী মমতাজ ধানমন্ডিতে গ্রেপ্তার

Reporter Name

প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়।
এসব মামলার একাধিকটিতে তার নাম আসামির তালিকায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি ডিএমপি।

লোকসংগীতের জনপ্রিয় এই শিল্পী ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে টানা তিনবার এমপি নির্বাচিত হন তিনি।
তবে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

গ্রেপ্তারের পাশাপাশি মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ।