September 21, 2026, 11:46 am
শিরোনাম :
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

আ. লীগের নির্বাচনে অংশগ্রহণকারীদের জবাবদিহিতার আওতায় আনা উচিত: হাসনাত আব্দুল্লাহ

Reporter Name

হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে সবগুলো ডামি নির্বাচন।
আওয়ামী লীগ আমলে যত ধরনের নির্বাচনে হয়েছে সে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ তারা সেসব নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।
হাসিনার আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। হাসিনার আমলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে।
এ ছাড়াও যে সংবিধানের মধ্য দিয়ে আপনাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যা ও গুম করা হয়েছে সে মুজিববাদী সংবিধান বাদ দিতে হবে।
রবিবার (২৫ মে) দুপুর ২ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত এক পথসভায় হাসনাত আবদুল্লাহ এ কথাগুলো বলেন।

পথসভায় হাসনাত বলেন, আপনাদের চট্টগ্রামের সন্তান এডভোকেট আলিফকে যখন হত্যা করা হয়েছিল তখন আপনারা চাইলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারতেন।

কিন্তু আপনারা চরম ধৈর্যের ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

সেটি এ জাতি চিরকাল মনে রাখবে। এ দায়িত্বশীলতার পরিচয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় সবসময় অব্যাহত থাকবে।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের দোসরদের পক্ষে যেভাবে সংবাদ প্রচার করা হয়েছে সেগুলো বাদ দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

হাসনাত আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, আমাদের নিজেদের বিশৃঙ্খলা ও প্রশাসনের অসহযোগিতা চারদিক থেকে আমরা দেখেছি এ সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করা হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান আমরা এ অন্তর্বর্তীকালীন সরকারকে অকুণ্ঠ সমর্থন দিব।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, বিগত সময়ে আপনারা আওয়ামী লীগের অত্যচারের শিকার হয়েছেন এবং রুখেও দাঁড়িয়েছেন। আপনাদের এই সাহসিকতা আগামী দিনের কাজে লাগবে।

আওয়ামী লীগের দোসরদের হাতে যে সমস্ত ভাই-বোনেরা খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছে এবং যারা এ নির্যাতন চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যে সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্রে এতগুলো খুন ও গুম করা হয়েছে সে সংবিধান আমরা চাই না।

এত মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র ক্ষমতার লোভের জন্য না। দেশের মানুষ রক্ত দিয়েছে দেশকে রক্ষা করার জন্য ও দেশের মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া জন্য।

পথসভায় আরও বক্তব্য দেন, এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক আজিজ, আরমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখ্য সংগঠক জোবাইরুল ইসলাম আরিফ, সাতকানিয়া উপজেলার এনসিপি নেতা মাসুদ ও তৌহিদুল ইসলাম মাসুমসহ প্রমূখ।