September 20, 2026, 3:52 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

নাট্যতীর্থের দর্শকনন্দিত ‘দ্বীপ’ নাটকের ১২৬ তম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের অন্যতম নাট্যসংগঠন নাট্যতীর্থ তাদের দর্শকনন্দিত প্রযোজনা ‘দ্বীপ’ নাটকের ১২৬ তম প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। আগামী ৩০ জুন ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ প্রদর্শনী মঞ্চস্থ হবে।

প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত রচিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন তপন হাফিজ। নাট্যতীর্থের প্রযোজনা ‘দ্বীপ’ ইতোমধ্যেই দেশে ও দেশের বাইরে বিভিন্ন নাট্যোৎসবে প্রদর্শনীর মাধ্যমে নাট্যপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ধারাবাহিক মঞ্চায়নের মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ১২৬ তম প্রদর্শনী অর্জন করতে যাচ্ছে।

নাটকটিতে অভিনয় করছেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, এস এম শামসুর রহমান পেরু, কহিনুর আলম এবং ডাঃ জিল্লুর কামাল। তাদের শক্তিশালী অভিনয় ও নাটকের গভীর বক্তব্য দর্শকদের মুগ্ধ করে আসছে প্রতিনিয়ত।

দ্বীপ নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আবহ পরিকল্পনা করেছেন এ কে আজাদ, পোশাক পরিকল্পনা করেছেন কাজী শিলা ও রূপসজ্জা পরিকল্পনা করেছেন শুভাশীষ দত্ত তন্ময়। তাঁদের প্রত্যেকের সৃজনশীল পরিকল্পনা নাটকটিকে দর্শকদের কাছে উপভোগ্য করেছে।

নাট্যতীর্থ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই বিশেষ প্রদর্শনীতে নাট্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে।