পাঁচ প্রজন্মের হাসি-কান্না, সামাজিক অসংগতি আর আমলাতান্ত্রিক জটিলতার এক অনন্য আখ্যান নিয়ে ছোট পর্দায় আসছে নতুন ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজের মনোরম পরিবেশে একঝাঁক তারকাশিল্পীর অংশগ্রহণে সম্পন্ন হয়েছে বহুল আলোচিত এই মেগা ধারাবাহিকের প্রথম লটের চিত্রধারণ।
লাবণ্য মিডিয়া হাউজের প্রযোজনায় নির্মিত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। সমাজ ও রাষ্ট্রের নানা রূঢ় বাস্তবতার পাশাপাশি রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন দিক অত্যন্ত সুনিপুণভাবে এই নাটকের গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শাহীন রাজ ও আশিক মাহমুদ। ব্যবস্থাপনার সার্বিক দায়িত্বে ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।
প্রথম লটের কাস্টিং প্রথম দফার শুটিংয়ে অংশ নিয়েছেন দেশের নবীন ও প্রবীণ একঝাঁক অভিনয়শিল্পী। সেট মাতিয়ে রেখেছিলেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ এবং আরাফাত হিমেল।
গল্পের নারী চরিত্রগুলোতে প্রাণবন্ত অভিনয় করেছেন লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, তমা ইসলাম, লুবাবা ও মুবিয়া।
পরবর্তী লটে আসছেন যারা ধারাবাহিকটির পরবর্তী লটের শুটিংয়ে গল্পের নতুন মোড় নিয়ে হাজির হবেন আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। এই তালিকায় রয়েছেন জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী এবং মুনিয়া মুন।
সম্প্রচারের অপেক্ষায় দর্শকদের অপেক্ষার পালা খুব বেশিদিনের নয়। লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথীয়া সুলতানা নিশ্চিত করেছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘বেগম পাড়া’ সম্প্রচার শুরু হবে। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের এই ভিন্নধর্মী উপস্থাপন দর্শকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।