September 16, 2026, 6:35 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এস এম শহিদুল হক বাগেরহাট জেলা প্রতিনিধি:

১৩ সেপ্টেম্বর সোমবার রাতে চিতলমারি থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে, এ সময় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং আদালতের পরোয়ানভুক্ত তিনজন নারীসহ ৬ আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার দড়িউমজুরি গ্রামের সুরেন বাইরের স্ত্রী বাসন্তী, চৌদ্দহাজারী গ্রামের জাকির মল্লিকের স্ত্রী রুপিয়া বেগম, চরবাণিয়ারী গ্রামের রনাপাড়ার শ্যামল মন্ডলের স্ত্রী কনিকা মন্ডল, সুড়িগাতী গ্রামের দেবদাস হালদারের ছেলে দেবাশিস হালদার এবং শৈলদাহ গ্রামের বেদার শেখের ছেলে সাদ্দাম শেখ।

আসামি গ্রেফতারের বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান ৬ আসামিকে গ্রেফতার থানার নিয়মিত কার্যক্রমের অংশ, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত মোট ৬ আসামীকে আটক করা হয়েছে এবং আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আজ ১৪ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকায় বাগেরহাটে জেল হাজতের জন্য প্রেরণ করা হয়েছে।