Category: আইন-আদালত
-

বিএনপির ৭ আইনজীবীকে হাজিরা থেকে অব্যাহতি
আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির শীর্ষ সাত আইনজীবী নেতাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ…
-

কারাগারে কয়েদির মৃত্যু:রাজবাড়ী
রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে নাজিবুল হক (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে মারা যান তিনি। রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, নাজিবুল হক এক বছরের সাজা পেয়ে কারাভোগ করছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি অসুস্থ হয়ে…
-

জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহিংস ঘটনায় সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (১০ জুন) দুপুরে আসামির উপস্থিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর…
-

আজিজের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে দুদকের চিঠি
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ জুন) সংশ্লিষ্ট বিভাগে এ চিঠি দেয় দুদক। এদিকে আজিজ আহমেদের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন । জানা যায়, শুধু এনআইডি নয়, মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত আজিজের দুই ভাই হারিছ…
-

ঋণ খেলাপি মামলা দ্রুত নিষ্পত্তি ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
খেলাপি ঋণের লাগাম টানতে অর্থঋণ আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (৯ জুন) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সম পর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ১৬তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।…
-

বাগজোলা খাল থেকে এমপি আনার হাড়গোড় উদ্ধার
এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে সিয়ামকে নিয়ে ওই তল্লাশি অভিযান শুরু হয়। এর আগে ১৬ দিনের বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করা না গেলেও আজ অভিযান শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার হয়…
-

আনার হত্যাকাণ্ডে জড়িত সিয়ামকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ : ডিবি
বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় নেপালে আটক সিয়ামকে নিয়ে গেছে কলকাতা পুলিশ। বাংলাদেশে গ্রেপ্তার তিনজন ১৬৪ ধারায় স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আনার হত্যাকাণ্ডে জড়িত সিয়ামকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে ফের কলকাতা যাবে ডিবি পুলিশ। শনিবার (৮ জুন) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের…
-

বেনজীর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে মামলা করার পথে হাঁটছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতেই মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বেনজীরকে তলব করেছে দুদক। তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং…
-

হালদারের দুই সহযোগী আত্মসমর্পণ
গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জী ১৫ মামলায় জামিন চেয়ে আত্মসমর্পণ করেছেন। আজ মঙ্গলবার তারা ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ জামিন আবেদন দাখিল করেছেন। শুনানি…
-

সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম কুমিল্লা বার চ্যাপ্টারের কমিটি অনুমোদন
সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সাল্ফ) কুমিল্লা বার চ্যাপ্টারের কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূনাঙ্গ কমিটিতে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁঞাকে প্রেসিডেন্ট ও অ্যাডভোকেট আছিয়া মাহজাবিন খান নিশুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে…
-

ড. ইউনূস পাপের ফল ভোগ করছেন
গ্রামীণ ব্যাংকের এক কোটি ৫ লাখ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ড. মুহাম্মদ ইউনূস বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আখতার। বলেন, গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। সেই পাপের ফলাফল তিনি ভোগ করছেন। সোমবার (৩ জুন) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, কোনো…
-

গরুর হাট বসানো যাবে না আফতাবনগরে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ৮ মে পবিত্র ঈদুল…