September 16, 2026, 9:52 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

বিএফইউজের-গাজী-গণি পরিষদের পূর্ণ প্যানেল জয়ী

Reporter Name

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে গাজী-গণি পরিষদ। নির্বাচনে দুই প্যানেলে সর্বমোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর প্যানেল হলো, এম আব্দুল্লাহ ও নূরুল আমিন রোকন পরিষদ। ওই প্যানেলের কেউ নির্বাচনে জয় লাভ করতে পারেননি। শুক্রবার (২৯ ডিসেম্বর) সারাদিন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ভোট প্রদান করেন সারাদেশ থেকে আসা ৩৭৩ জন কাউন্সিলর। এতে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী, সহ-সভাপতি পদে একেএম মহসিন, ওবায়দুর রহমান শাহীন ও মুহাম্মদ খায়রুল বাশার। মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব পদে বাছির জামাল, এহতেশামুল হক শাওন ও ড. সাদিকুল ইসলাম স্বপন। কোষাধ্যক্ষ পদে শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক পদে মো. আবু বকর, প্রচার সম্পাদক পদে মো. শাহজাহান সাজু নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্য পদে মো. মোদাব্বের হোসেন, শাহীন হাসনাত, ম. হামিদুল হক মানিক, মির্জা সেলিম রেজা, আব্দুর রাজ্জাক বাচ্চু, অপর্না রায় ও মুহাম্মদ আবু হানিফ নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাংবাদিক কায়কোবাদ মিলন।