September 20, 2026, 6:17 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

তিশাকে বরণ করলেন হারল্যান স্টোরের শাকিব খান

বিনোদন ডেস্ক:

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান হারল্যান স্টোরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

গত সোমবার ঢাকার গুলশানে করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তানজিন তিশাকে অ্যাম্বাসেডর হিসেবে বরণ করে নেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হারল্যান জোনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমদাদুল হক সরকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে তানজিন তিশা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। অথেনটিক মেকআপ প্রোডাক্ট আর স্কিনকেয়ার প্রোডাক্টের জন্য এই ব্র্যান্ডটি ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষস্থান থাকবে বলে আমার বিশ্বাস। খুব শিগগিরই হারল্যান স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে পাশে পাবেন ভক্তরা।

রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

দেশব্যাপী চলছে হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪। নকল ও ভেজাল পণ্যের ভয়াবহতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। চলমান এই ক্যাম্পেইনে ক্রেতারা পেতে পারেন অথেনটিক সব পণ্য কিনে লাখপতি হয়ে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের সঙ্গে সরাসরি দেখা করার সুবর্ণ সুযোগ।

জিভিসি নিউজ / ইস