September 22, 2026, 8:11 pm
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

নয়া দিল্লিতে মুজিব সিনেমার প্রদর্শনী

বিনোদন ডেস্ক:

ভারতের রাজধানী নয়া দিল্লির জনপ্রিয় সিনেপ্লেক্সে (পিভিআর প্রিয়া) মুজিব: দ্য মেকিং অব এ নেশন চলচ্চিত্রের একটি প্রদর্শনী হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিনেমাটির এ প্রদর্শনীর আয়োজন করে নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এবং ভারতের স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক এই চলচ্চিত্রটি নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রথমবারের মতো নয়া দিল্লিতে বাংলা ভাষায় প্রদর্শিত হলো।

প্রদর্শনীর শুরুতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান তার স্বাগত বক্তব্যে বাঙালির স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, যে ছবিটি তার প্রারম্ভিক জীবন, রাজনীতিতে হাতেখড়ি, আন্দোলন-সংগ্রাম, নেতা ও ব্যক্তি বঙ্গবন্ধুর জীবনের টানাপোড়েন, বারবার কারান্তরীণ হওয়া, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকা এবং সর্বোপরি একটি জাতির জন্মের সঙ্গে সঙ্গে তার চূড়ান্ত উত্থানকে ধারণ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্বাগতিক দেশের অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, নয়া দিল্লিস্থ বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা, প্রথিতযশা গণমাধ্যম ব্যক্তিত্ব, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় বাঙালি সম্প্রদায়ের প্রাণবন্ত উপস্থিতিতে সিনেপ্লেক্সটি ছিল কানায় কানায় পূর্ণ।

জিভিসি নিউজ / ইস