September 22, 2026, 8:07 pm
শিরোনাম :
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তার পদে পরিবর্তন স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ-রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চিকিৎসার অভাবে কারও মৃত্যু চাই না: স্বাস্থ্যমন্ত্রী টাকা ছাপানো বন্ধ ও ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ জাতিসংঘ সফরে তারেক রহমানের যত দ্বিপক্ষীয় বৈঠক ও গুরুত্বপূর্ণ কর্মসূচি আইসিসি বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত মাহবুবুর রহমান গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক

মান্নাপুত্র ঢালিউডের নায়ক হচ্ছেন

বিনোদন ডেস্ক:

ঢালিউডে নায়ক হয়ে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন। নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে বাবার ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন সিয়াম।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সিয়াম বলেন, অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।

বলেন, বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি।

জিভিসি নিউজ / ইস