বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল ঢাকায় আসছেন । প্রায় ১৪ বছর আগে একবার ঢাকায় এসেছিলেন তিনি। আর দীর্ঘ বিরতির পর ফের ঢাকা সফরে আসছেন এই তারকা।
সম্প্রতি একটি ভিডিওবার্তায় ঢাকায় আসার কথা নিজেই জানিয়েছেন এ বলিউড অভিনেতা।হাই ঢাকা, আমি অর্জুন রামপাল, যারা আমাকে চেনেন না; অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে―আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে।
এ অভিনেতা আরও বলেন, আমি যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন। আপনাদের সবার সঙ্গে খুব সুন্দর সময় কাটবে।
জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শো নেয়ার জন্য ঢাকায় আসবেন অভিনেতা অর্জুন রামপাল। আগামী ৭ জুন ঢাকায় পা রাখবেন তিনি। অনুষ্ঠানে শো স্টপার হিসেবে দেখা যাবে তাকে।
জিভিসি নিউজ / ইস