September 20, 2026, 7:34 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বিগ বসের সঞ্চালকের আসনে কে থাকছেন

বিনোদন ডেস্ক:

বলিউডের সুপারস্টার সালমান খান। টিভি পর্দার রিয়েলিটি শো বিগ বস সঞ্চালনায় নিয়মিত দেখা যায় তাকে। তবে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে বিগ বস ওটিটি`র তৃতীয় সিজন সঞ্চালক হিসেবে সালমানকে দেখা যাবে না।

বিগ বস ওটিটি`র প্রথম মৌসুমের সঞ্চালক ছিলেন করণ জোহর। দ্বিতীয়টি সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন সালমান খান। তবে এবার তার পরিবর্তে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন অনিল কাপুর। নির্মাতাদের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। সঞ্চালক হিসেবে অনিল কাপুরের ছবিও প্রকাশ করা হয়েছে।

এই প্রসঙ্গে অনিল কাপুর বলেন, বিগ বস ওটিটি আর আমি যেন একটা স্বপ্নের দল। দুজনেই তরুণ। কারণ, মানুষ বলেন আমার নাকি বয়স কমছে। আমার কাছে বিষয়টা অনেকটা স্কুলে যাওয়ার মতো। আমার সব কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বিগ বসের ক্ষেত্রেও তার অন্যথা হবে না।

জিভিসি নিউজ / ইস