September 20, 2026, 7:32 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ভালো কিছু অর্জনের প্রত্যাশা : ফারিণ

বিনোদন ডেস্ক:

পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে ২ জুন থেকে শুরু হয়েছে রেইনবো চলচ্চিত্র উৎসব। আট দিনের এ উৎসবের পর্দা নামছে আগামীকাল। সমাপনী দিনে বেথনাল গ্রিনে অবস্থিত রিচ মিক্স সেন্টারে দেখানো হবে তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ফাতিমা। বর্তমানে সেখানে অবস্থান করছেন তিনি। সেখান থেকে অভিনেত্রী বললেন, রেইনবো চলচ্চিত্র উৎসব একটি মর্যাদাপূর্ণ আসর। নিজের কোনো সিনেমা নিয়ে উৎসবে হাজির হচ্ছি ভেবে ভালো লাগছে। কিছু অর্জনেরও প্রত্যাশা করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ফাতিমা। এর মধ্যে ইরানের ঐতিহ্যবাহী ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতেছেন ফারিণ।

রেইনবো চলচ্চিত্র সংসদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজতজয়ন্তী পালন করছে। এ উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবে মোট ৩৮টি সিনেমা দেখানো হচ্ছে। বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন।

জিভিসি নিউজ / ইস