September 20, 2026, 7:37 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

৪৮ ঘণ্টার আল্টিমেটাম নিমার্তা অমিকে

বিনোদন ডেস্ক:

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক যেন থামছেই না। এরই মধ্যে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাইবার কমিউনিটি নামে একটি ফেসবুক পেজ। মঙ্গলবার (১১ জুন) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেয়া হয়। যেখানে অমির উদ্দেশে লেখা হয়, বিজ্ঞাপন নিয়ে আপনি বলছেন, এই বিষয়ে জানেন না। ওকে, সাময়িকভাবে মেনে নিলাম। জীবন বলল- পেশাগত দিক থেকে করেছে, ব্যক্তিগতভাবে সে কোকাকোলা বিষয়ে অবগত না। বিষয়টা এমন হলো- আমি গরুর মাংস খাই না, ঝোল খাই।

পুরো বিষয়টিকে সাজানো নাটক বলে দাবি করে সাইবার কমিউনিটি জানায়, ঈদে অমির নির্মিত যে নাটক ফিমেল ৪ আসছে, সেখানে যদি অভিনেতা জীবন, শিমুল প্রমুখকে দেখা যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে এই নাটক চলতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সব জায়গা থেকে মুছে ফেলার ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এ বিষয়ে সবাইকে নিয়ে ফেসবুক লাইভ করে সমাধান দেয়ার ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয় অমিকে।

নিমার্তা বলেন,দেখুন, ফিমেল-৪ নাটক নিয়ে যেই আলোচনা হচ্ছে সেখানে কেবল দুইজন অভিনেতাই সংশ্লিষ্ট নয়। এখানে পুরো ইউনিট জড়িত। আপনি নাটকের ক্ষতি করে তাদের পেটেও লাথি দিতে পারেন না। এই কাজটা আমার খুব যত্ন করে বানানো। বিজ্ঞাপনের সঙ্গে নাটকের কোনো সংশ্লিষ্টতা নেই।’

তিনি বলেন, যারা বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন তাদের জন্য অবশ্যই দেশে আইন রয়েছে। সাইবার ক্রাইম ইউনিট রয়েছে। কেউ অনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্থ করতে পারেন না। বিজ্ঞাপন নিয়ে যেই বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে আমার কোনো দায় নেই, তবুও একদল মানুষ অমির ক্ষতি করার চেষ্টা করেই যাচ্ছে। বিষয়গুলো অবশ্যই সাইবার ক্রাইম ইউনিট দেখবে।

জিভিসি নিউজ / ইস