September 25, 2026, 1:00 am
শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল বাংলাদেশ-ক্রোয়েশিয়া জোরদারে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে তারেক রহমান- এরদোয়ানের অঙ্গীকার

আ’লীগকে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি

Reporter Name

আগামীকাল রোববার (১০ নভেম্বর) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটিকে ফ্যাসিবাদী উল্লেখ করে দেশের ভেতর তাদের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’

অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।

এদিকে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। পোস্টে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।