May 29, 2026, 8:36 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

Reporter Name

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে রিমান্ডের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।
এর আগে কড়া নিরাপত্তায় সুমনকে হবিগঞ্জের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লিটন দাস ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কোর্ট সাব-ইন্সপেক্টর ও বিএনপি জামায়াত-সমর্থিত আইনজীবীরা ১০ দিন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য শুনানিতে অংশ নেন। উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে এ সময় উত্তেজনা বিরাজ করে। প্রায় দুই মিনিটের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম আসামি ব্যারিস্টার সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিকে রিমান্ডে নেয়ার আগে-পরে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন দাখিল করতে হবে।

ব্যারিস্টার সুমনকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বিক্ষুব্ধ ছাত্ররা কোর্ট প্রাঙ্গনে মিছিল করে।

এ সময় তারা সুমনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র-জনতা। সুমনের নির্বাচনী এলাকা চুনারুঘাট মাধবপুর থেকে বিপুল সংখ্যক লোক কোর্ট প্রাঙ্গনে জড়ো হন। রিমান্ড আবেদন শুনানি শেষে তাকে হবিগঞ্জ কারাগারে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page