গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অনুসন্ধানী একটি সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স। সাংবাদিক মিলটন খানের হাত ধরে আমরা বিশ্বাস করি সত্য ঘটনা এই শ্লোগানে ২০২০ সালের ২৭ জানুয়ারি একটি উদ্যামী টিম নিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়।
পেশাগত অভিজ্ঞতা অর্জনে সদস্যদের বাংলাদেশ প্রেসকাউন্সিলের মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হয়। শুরু হয় উপজেলার বিভিন্ন ঘটনার সত্য উদঘাটনের একের পর এক নিউজ প্রকাশ। তুলে আনে অসহায়,দরিদ্র, নির্যাতন ও নিপিড়ন মানুষের গল্প।এরই মধ্যে আলোচিত আলোকিত হয়ে উঠে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম।সংগঠনটি সাংবাদিকদের অধিকার,সুবিধা বঞ্চিতদের অধিকার নিয়ে অবিরাম কাজ করে চলছে।
বর্তমানে সংগঠনটি সদস্যদের অধিক ধৈর্য,পরিশ্রম,সৃজনশীল মানসিকতা ও বাংলাদেশের শীর্ষস্থানীয় মিডিয়ায় সংবাদ প্রকাশ করার সুযোগ পেয়ে হয়ে উঠেছে অনুসন্ধানী একটি সাংবাদিক সংগঠন। এই সংগঠনটি সংবাদের কাজ ছাড়াও স্থানীয় অসচ্চল পরিবারের জন্য নিত্যপন্য,চিকিৎসা সহ বিভিন্ন সাহায্য,সহযোগীতার অবদানে সামাজিক ও মানবিক হিসেবে পরিচিত পেয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবায়ও রয়েছে ব্যাপক ভুমিকা, জরুরী প্রয়োজনে ফ্রি রক্ত ও অক্সিজেন সরবরাহ করছে, যা বাংলাদেশ প্রেস কাউন্সিলর সাবেক চেয়াম্যান একজন বিচারপতি সহ স্থানীয় প্রশাসন ও জনগনদের নিয়ে উদ্বোধন করেছে ব্লাড এবং অক্সিজেন ফাউন্ডেশন নামে রিপোর্টার্স ফোরামের একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর পূর্বে মহামারী করোনা কালীন সময়ে সচেতন মূর্লক কর্মকান্ড, সাবান স্যাবলন বিতরন, কর্মক্ষম ও কর্মহীন পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পন্য দেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রে শিক্ষক- শিক্ষার্থীদের উৎসাহ সহ প্রতিযোগীতামূলক অনুষ্ঠানে সম্মনা প্রদান করা হয়ে থাকে।এমন সব কাজের পেছনে রয়েছে কাশিয়ানী রিপোর্টার্যস ফোরামের চৌকশ,বিচক্ষন, মেধাবী,সৎ ও পরিশ্রমী টিম সহ সিনিয়র দু’ চারজন সাংবাদিক।নীতি, নৈতিকতা,আদর্শ ও নেতৃত্বে সকলের মানসিকতা সমানভাবে পরিলক্ষিত হয় বলেই কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম শুধু সংগঠন নয় এটি একটি পরিবার।
মঙ্গলবার (১২ মে) রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উন্নয়ন ও গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন ফরএভার বরিশালের চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, বাংলাদেশ আইন ও অধিকার এইডের চেয়ারম্যান এ্যাডভোকেট সাইফুল হোসেন অপু, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র মহাসচিব শামছুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র সভাপতি আলী আশরাফ আখন্দ। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র মহাসচিব সেকেন্দার আলম শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা লিপি মাহবুব, মানবাধিকার সংগঠক মোঃ মনিরুল ইসলাম মনি প্রমুখ। সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও সদস্য সচিব মিলন মল্লিক।
আরজেএফ প্রতিবছর সারাদেশ থেকে যাচাই-বাছাই করে ১ জন সেরা সংগঠক ও ৫ জন রিপোর্টারকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এ বছরে আরজেএফ বেষ্ট এ্যাওয়ার্ড গোপালগঞ্জের কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিলটন খান ও ৫ জন আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এরা হলেন বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী, দৈনিক যায়যায় দিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হোসেন (এমএইচ সৈকত), দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ মোস্তাফিজ), দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো. সজিব। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জনকে আরজেএফ বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়।