রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন

দৈনিক ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও আরজেএফ’র যুগ্ম মহাসচিব মোঃ রেজাউল ইসলাম। সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
১২ মে ২০২৬ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমী এর চিত্র মিলনায়তনের চতুর্থ তলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য উন্নয়ন ও গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উদ্বোধক ছিলেন বিচারপতি মোঃ আব্দুস সালাম মামুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রেজাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন খোকন, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেকেন্দার আলম শেখ মহাসচিব আরজেএফ । অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক।
বেস্ট রিপোর্টিং সম্মাননা অর্জনের পেছনে মোঃ রেজাউল ইসলামের রয়েছে দীর্ঘদিনের সাহসী সাংবাদিকতার ভূমিকা। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তিনি বহুবার রাজনৈতিক হুমকি-ধামকি, চাপ ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও কখনো সত্য প্রকাশ থেকে পিছিয়ে যাননি। অপরাধ, দুর্নীতি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার ধারাবাহিক প্রতিবেদন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, মোঃ রেজাউল ইসলাম একজন নির্ভীক কলম সৈনিক। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জীবনের ঝুঁকি নিয়েও তথ্য অনুসন্ধান করে সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরেছেন। তার এই সাহসী ভূমিকা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরজেএফ ভবিষ্যতেও তৃণমূল সাংবাদিকদের অধিকার, দক্ষতা বৃদ্ধি এবং অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে কাজ করে যাবে।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *