September 24, 2026, 5:56 pm
শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল বাংলাদেশ-ক্রোয়েশিয়া জোরদারে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে তারেক রহমান- এরদোয়ানের অঙ্গীকার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো এবং মানসিকভাবেও তিনি শক্তিশালী অবস্থায় আছেন

Reporter Name

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো এবং মানসিকভাবেও তিনি শক্তিশালী অবস্থায় আছেন।

হুইল চেয়ার নিয়ে চলাচল করা বিএনপি চেয়ারপারসন সবাইকে অনেকটা বিস্মিত করে দিয়ে গুলশানে নিজ বাসায় ফিরোজায় ঢোকার সময় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে প্রবেশ করেন। এ সময় দুই পাশে দুই পুত্রবধূ তাকে ধরে রাখেন। এই দৃশ্যটি অনেক দিন পর দেখল দেশবাসী।
মঙ্গলবার (৬ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘চিকিৎসা পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছ কৃতজ্ঞতা জানিয়েছেন। জোবাইদা রহমান ফিরেছন তারেক রহমানও ফিরবেন সেদিন খুব বেশি দুরে নয়। কিছুদিন পর জুবাইদা রহমান আবারো লন্ডনে যাবেন, এবং খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে ভাড়া বাসায় ফেরত আসলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো, মানসিকভাবেও তিনি শক্তিশালী।

এর আগে, লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে আজ সকালে ঢাকায় পৌঁছান খালেদা জিয়া। নেতা–কর্মীদের ঢল ঠেলে তাঁর গাড়িবহর ফিরোজায় পৌঁছাতে পৌঁছাতে লেগে যায় ২ ঘণ্টা ৫ মিনিট। বেলা ১টা ২৫ মিনিটে বাসভবনে ঢোকে খালেদা জিয়ার গাড়ি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ হোসেন।