May 29, 2026, 8:37 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

জাফর আহম্মেদ ভূঞার শেষ কর্মদিবসে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা।

Reporter Name

ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব জাফর আহম্মেদ ভূঞা কর্মময় জীবন শেষ করেন।
এই দিনটি অনেক বেদনাদায়ক। ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব জাফর আহম্মেদ ভূঞা শেষ দিনের মত বিদ্যালয়ে আসেন।
অন্যান্য দিনের মতই আজও শ্রেণীকক্ষে যাওয়ার জন্য শ্রেণী শিক্ষকদের কে বলেন। এমনকি তিনি নিজেও জনৈক শিক্ষকের অনুপস্থিতিতে ১০ম শ্রেণীর শ্রেণীকক্ষে যান। রোল কল করেন।
শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন, পড়া-লেখার খোঁজ খবর নেন। দেখে মনে হয় স্বাভাবিক।
অথচ আজকের দিন হলো দীর্ঘ কর্ম জীবনের সমাপনী দিন। তাঁর জন্ম ৭ জুন ১৯৬৫ ইং। ১৯৮১ সালে সরিষাদী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. পাশ করেন।
পরবর্তীতে এইচ.এস-সি. এরপর ১৯৮৬ সালে ফেনী সরকারি কলেজে বি.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ।
পরে প্রাইভেট বি.এ. পরীক্ষায় পাশ করেন। তারপর টিচার্স ট্রেনিং কলেজ ফেনী থেকে বিএড পাশ করেন
তিনি পরীক্ষক হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ড এবং পরবর্তীতে প্রধান পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষকতা জীবনে নীরবে কাজ করেছেন শিক্ষা প্রসারে এবং শিক্ষার্থীদের কল্যাণে।
বিদ্যালয়ের সংকটময় মুহূর্তে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে একাধিক বার দায়িত্ব পালনেও পারদর্শীতার পরিচয় দিয়েছেন।
তাঁর ব্যাক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ে নুসরাত জাহান ফারিহা বি.এস-সি. অনার্স ৩য় বর্ষে, ফেনী সরকারি কলেজ।
২য় মেয়ে ইসরাত জাহান তাসপিয়া উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত।
স্যারের অবসর জীবন সুস্থতার সহিত শান্তিতে এবং আনন্দে কাটুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page