September 21, 2026, 5:00 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

গ্রেফতার পলক-আতিক, নতুন মামলায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে;

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান শুনানি শেষে পলক ও আতিককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং কিরণের তিন দিনের রিমান্ডের নির্দেশ দেন। গত ৪ জুন কিরণের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ের করা পৃথক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে আদেশ দিয়েছেন আদালত।

আদালত পলক এবং আতিকের উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিকে ছয় দফা পিছিয়ে কিরণের রিমান্ড শুনানির দিনও বুধবার ধার্য করা হয়। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়। প্রথমে পলককে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। এরপর আতিক ও কিরণের মামলায় শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, ‘১৮ জুলাই সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। ছাত্রদের ডাকে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। ওই দিন মুগ্ধ, ফাইয়াজসহ ৪৮ জনকে হত্যা করা হয়। এই কিরণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সাথে নিয়ে উত্তরা এলাকায় হামলা চালায়। নিজে আন্দোলনকারীদের ওপর গুলি করে। এই আসামি সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সহযোগী। তাকে রিমান্ডে নিলে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হবে। তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।’