September 21, 2026, 6:47 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

গাজীপুরের কাঁচাবাজারে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।

দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ করেই চৌরাস্তা মুদিখানা মার্কেটে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কাঁচাবাজার ও অনেক মুদি দোকান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।