September 21, 2026, 6:42 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্বনাখালপাড়াস্থ সিএনবি গলি লালমাটি রোড-৩০৮ বৈশাখী হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর আখের রসের দোকানের সামনে গত ২ মে ২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩. ঘটিকার সময় সায়েম বাবু ও তার সন্ত্রাসী ক‍্যাডার বাহিনী নিয়ে বাবুল মিয়া নামে এক ব‍্যবসায়ীর দোকানের কর্মচারীসহ তার ছোট ভাই ও শ্যালককে চাঁদার দাবীতে বেদর মারধর করে মারাত্মক রক্তাক্ত জখম করে ।বাবুল মিয়া গুরুতর যখম অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জন’কে আসামী করে গত ৩ মে ২০২৫ ইং একটি মামলা দায়ের করেন ।

মামলা হওয়ার পর থেকে আসামী সায়েম বাবু ও তার সহযোগী আরিফ ও তার ক‍্যাডার বাহিনী নিয়ে প্রতিনিয়ত মামলার বাদী বাবুল মিয়াকে মামলা তুলে নেওয়ার জন‍্য হুমকি দুমকি দিয়ে যাচ্ছে ।

সর্বশেষ মামলায় তুলে না নেওয়ার কারনে আসামীরা বাবুল মিয়া’কে গত ২ সেপ্টেম্বর-২০২৫ ইং আরিফ, পিয়াস,ওমর ফারুক,মানিক,মনির, সাইফুল সহ ১০ জনের একাদিক ব‍্যক্তি বেধড়ক মারধর করেন প্রাণনাশ সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেছেন।এই ঘটনায় ভুক্তভোগী বাবুল মিয়া তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

উক্ত মামলায় শিল্পাঞ্চল থানা পুলিশ দুইজন আসামী গ্রেফতার করলে ও বাকী আসামীদের গ্রেফতার করতে থানা পুলিশের গড়িমসি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে মারধরের ঘটনার সাথে সরাসরি জড়িত মোঃ আরিফ (২৫),পিয়াস (২৩)ওমর ফারুক (৩০)মোঃ মানিক (২৬), মোঃ ফারুক (৩৩)মনিব (২৮), (৭) মোঃ সাইফুল (২৫)মোঃ লোকমান (৪০)মোঃ কালাম (৪২)মোঃ শুভসহ আরো অনেকে।

নতুন অভিযোগের ১নং আসামী মোঃ আরিফ এলাকার চিহ্নিত চাঁদাবাজ, দখলবাজ, মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী।তার বাকী সহযোগীরা ২৫নং ওয়ার্ড ২নং সিএমবি ইউনিট নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং আরিফের পালিত সন্ত্রাসী বাহিনীর স্বক্রিয় সদস্য ।

উক্ত মামলার বাদী বাবুল মিয়া মামলা তুলে নিতে রাজী না হওয়ায় পূনরায় গত ৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ সন্ধ্যা অনুমান ৬:ঘটিকার সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সিএমবি গলিতে বাবুল মিয়া অবস্থান করাকালীন উপরোল্লিখিত ১নং বিবাদীর নেতৃত্বে তার অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্রসহ বাবুল মিয়া’কে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও এলোপাথারি কিল, ঘুষি ও লাথি মারিয়া প্রচন্ড মারধোর করে।

বাবুল মিয়াকে মারদর এর এক পার্যায়ে মাটিয়ে গডিয়ে পড়লে তার চাচাতো ভাই আশাদুল ও মনির এগিয়ে আসলে তাদের মারাত্মকভাবে মারধোর করে।

অভিযোগের বিষয়ে ভুক্তভোগীর ছেলে মোঃ লিমন বলেন,আমার বাবার উপর নৃশংসয় হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী,তারা এলাকার চিন্হিত চাঁদাবাজ তাদের অত‍্যাচারে অতিষ্ঠ পুরো এলাকাবাসী ।তারা আমার বাবার উপর হামলা করে উল্টো আমাদের হয়রানি করার জন‍্য আমার বাবা চাচার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেছেন।যার ফলে আমার বাবা’কে আমি চিকিৎসা ও করাতে পারছি না।

অভিযোগের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম বলেন,আমরা দুই পক্ষের মামলা নিয়েছি,আসামীদের গ্রেফতার করতে আমরা কাজ করছি।

অভিযোগের বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোঃ ইবনে মিজান বলেন,মারামারির ঘটনায় একটা মামলা হয়েছে সেটা আমি জানি,উক্ত মামলায় নিরীহ নির্দোষ কাউকে যাতে জড়ানো না হয় আমরা সেদিকে লক্ষ‍্য করছি।অপরাধী যে হোক আমরা কাউকে ছাড় দিবো না।