September 21, 2026, 1:05 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

খাগড়াছড়িতে অবরোধ আর ১৪৪ ধারা বহাল রয়েছে

নিজস্ব প্রতিবেদক

গতকাল সোমবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারী ‘জুম্ম ছাত্র-জনতা’র ছয় প্রতিনিধির বৈঠক হলেও তার কোনো প্রভাব পড়েনি মাঠে। উল্টো উপদেষ্টা রাঙামাটি গিয়ে গণমাধ্যমে আন্দোলনকারীদের ‘ইউপিডিএফ’ ট্যাগ দেওয়ায় আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে ডাকা সড়ক অবরোধ আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে। একইসঙ্গে প্রশাসনের জারি করা ১৪৪ ধারাও বহাল রয়েছে জেলার সদর ও গুইমারা উপজেলায়। জেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি ও ঢাকা-খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল করা হলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। অভ্যন্তরীণ সড়কগুলোতেও অল্পসংখ্যক অটোরিকশা-ইজিবাইক চলাচল করছে।

মঙ্গলবার বেলা ১১টার পর খাগড়াছড়ি পৌর এলাকার অলিগলিতে কিছু দোকান খোলা থাকার পাশাপাশি মানুষের আনাগোনা দেখা গেলেও শহরের মূলকেন্দ্র শাপলা চত্বর এলাকা ছিল প্রায় জনশূন্য। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। দুই তিনজনের বেশি মানুষকে একসাথে চলতে দেওয়া হচ্ছে না। আবার একা দেখলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শহরে শুধু কয়েকটি টমটম চলাচল করতে দেখা গেছে।