September 21, 2026, 1:03 am
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

‎গুয়ারেখায় পূজা-মণ্ডপ পরিদর্শনে মাসুম বিল্লাহ বাবু

নিজস্ব প্রতিবেদক :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিভিন্ন পূজা-মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সাবেক তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মোঃ মাসুম বিল্লাহ্ বাবু।

সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এ মূলনীতিকে আমরা সর্বাত্মকভাবে কার্যকর করবো। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে

‎পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেন।

‎মাসুম বিল্লাহ বাবু আরও বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দুসহ সব ধর্মের মানুষ বরাবরই সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। পূজার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। যেকোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।

‎বিজয়া দশমীর মাধ্যমে বৃহস্পতিবার শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত রোববার দেবীর পূজা শুরু হয়েছিল।