September 20, 2026, 11:01 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

পরিবেশে দুর্বারের ছোঁয়া: চিতলমারী দাখিল মাদ্রাসায় ফল-ফুলের চারা উপহার ‎

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে দুর্বার উন্নয়ন সংস্থা আবারও হাতে নিয়েছে “সবুজের স্বপ্ন” কর্মসূচি।
‎এরই অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলার চিতলমারী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি ফলজ ও ফুলের চারা বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার উন্নয়ন সংস্থার পক্ষে সাংবাদিক পংকজ মন্ডল।

‎এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, সহকারী সুপার মাওলানা জাকির হুসাইন, চিতলমারী উপজেলার জেনারেল শিক্ষা সমিতির সভাপতি শোয়েভ হোসেন গাজী, সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইদ্রিস, মো. সিদ্দিকুর রহমান, মো. ইউসুফ আলী, আব্দুর রহমান, মোফাজেজুল হকসহ শিক্ষকবৃন্দ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এ সময় ১ম শ্রেণি থেকে দশম শ্রেণি, ভোকেশনাল ও হিফজ শাখার শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

‎সহকারী সুপার মাওলানা জাকির হুসাইন বলেন,
‎গাছ আমাদের পরম বন্ধু। দুর্বার উন্নয়ন সংস্থা যে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা পরিবেশের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবে।

‎চিতলমারী উপজেলার জেনারেল শিক্ষা সমিতির সভাপতি শোয়েভ হোসেন গাজী বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে তাদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলা। দুর্বার উন্নয়ন সংস্থার এই কার্যক্রম শুধু পরিবেশ নয়, মানবিক শিক্ষারও প্রতিফলন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ যেন আরও বিস্তৃত হয়- সেটাই আমাদের প্রত্যাশা।

‎অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ দুর্বার উন্নয়ন সংস্থার এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক পংকজ মন্ডল বলেন, দুর্বার উন্নয়ন সংস্থা সবসময় সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া। এই চারা বিতরণ কর্মসূচি আমাদের সবুজ বাংলাদেশ গড়ার প্রয়াসেরই অংশ।

‎অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে হাতে চারা তুলে দেন অতিথিরা। হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। পরিবেশ সচেতনতার এই উদ্যোগে স্থানীয়দের মাঝেও সৃষ্টি হয়েছে দারুণ উৎসাহ ও অনুপ্রেরণা।