September 16, 2026, 1:47 pm
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

রাজবাড়ী সাহিত্য পরিষদের সাহিত্য অনুষ্ঠান

নেহাল আহমেদ, রাজবাড়ী

কবিতা পাঠ,নাচ, গান আলোচনা সহ নানা আয়োজনে রাজবাড়ীতে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে রাজবাড়ী জেলা সহ বিভিন্ন জেলার কবি, লেখক, নাট্যকারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার।

আয়োজক কমিটির আহ্বায়ক খোকন মাহমুদ জানায়, সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফ হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম।গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল,কবি নেহাল আহমেদ প্রমূখ।