September 20, 2026, 5:40 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

বুড়িগঙ্গার নীরব জলে ভেসে উঠল জাবি শিক্ষার্থীর নিথর দেহ—একটি স্বপ্নের করুণ সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা লঞ্চঘাটের পশ্চিম পাশে বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার।

তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (Biochemistry & Molecular Biology) বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আজ রোববার (১৪ জুন, ২০২৬) বিকেল আনুমানিক ৫:১৫ ঘটিকায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে হাজারীবাগ থানা পুলিশ নদী থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের বয়স আনুমানিক ২৪ বছর। লাশ উদ্ধারের পর তল্লাশি চালিয়ে ভিকটিমের প্যান্টের পকেটে একটি স্টুডেন্ট আইডি কার্ড, মানিব্যাগ এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। আইডি কার্ডের সূত্র ধরেই তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তবে তার স্থায়ী বা বর্তমান ঠিকানা এখনও জানা যায়নি।

আইডি কার্ডের তথ্য অনুযায়ী তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে পুলিশ। লাশ শনাক্তকরণের জন্য তার পরিবার ও অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, মরদেহের শরীরে কোনো স্পষ্ট বা বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে লাশটি অন্তত ৫ থেকে ৭ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন পানিতে থাকায় এবং পচনের কারণে শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে পড়ছে।

বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।