September 16, 2026, 7:11 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

চিতলমারী উপজেলা প্রতিনিধি :

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ৫নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আসন্ন স্থানীয় নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা । পারিবারিক ঐতিহ্য, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসেবার দৃঢ় অঙ্গীকার নিয়ে এই ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়ে মাঠে নেমেছেন মোঃ সেলিম খান ।

৪ হাজার ২০০ ভোটার অধ্যুষিত এই জনপদে তৃণমূলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।

মোঃ সেলিম খানের জনসেবার রাজনীতিতে আগমন মূলত পারিবারিক ঐতিহ্য থেকেই । তাঁর পিতা মরহুম আব্দুস সাত্তার খান ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, যিনি সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে এলাকায় গভীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন । পিতার সেই জনকল্যাণমুখী আদর্শকে ধারণ করে সেলিম খানও নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবায় । সাংগঠনিক জীবনে তিনি সফলতার সাথে কৃষক দল চিতলমারী উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ৫নং চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূলের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করছেন ।

সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ সেলিম খান তাঁর আগামীর পরিকল্পনা ও সমাজকল্যাণমূলক রূপরেখা তুলে ধরেন।

তিনি স্পষ্ট জানান, নির্বাচিত হলে ২নং ওয়ার্ডে কোনো ধরনের একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না; বরং এলাকার প্রবীণ মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ মেধাবী প্রজন্মকে সাথে নিয়ে তাঁদের সুচিন্তিত পরামর্শের ভিত্তিতে সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে ।

একই সাথে তিনি ঘোষণা দেন, ওয়ার্ডে কোনো ধরনের মাদক কারবারিকে বিন্দুমাত্র ছাড় বা আশ্রয় দেওয়া হবে না । মাদক নির্মূলের পাশাপাশি বাল্যবিবাহ রোধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এলাকার অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে থেকে সকল সমস্যা সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।

ওয়ার্ডবাসীর প্রতি দোয়া ও সমর্থন চেয়ে সেলিম খান আবেগঘন কণ্ঠে বলেন, আমার পিতা আজীবন চিতলমারীর সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন । আমি তাঁর সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও ছায়ার মতো থাকবো । আসন্ন নির্বাচনে আমি আপনাদেরই সন্তান হিসেবে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে মেম্বার পদে প্রার্থী হচ্ছি । তিনি আরও বলেন, আমাকে যদি আপনারা এলাকার সেবা করার একটি সুযোগ দেন, তবে কথা দিচ্ছি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে ২নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ।