September 16, 2026, 7:09 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, ক্রমবর্ধমান জনদুর্ভোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাঈনুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট। মানুষ নিয়মিত বিল ও কর দিয়েও প্রয়োজনীয় সেবা ও নিরাপত্তা পাচ্ছে না। তিনি বলেন, মানুষকে আর শুধু ধৈর্য ধরতে বলা যাবে না, তারা এখন বাস্তব ফল চায়। শুধু শাসক পরিবর্তন নয়, বরং রাষ্ট্র পরিচালনার কাঠামোতে পরিবর্তন এনে সেখানে শ্রম-কর্ম-পেশার মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। দলের সহ-সভাপতি তানিয়া রব বলেন, মানুষ রাষ্ট্রের কাছে করুণা নয়, অধিকার চাইছে। তিনি এই সংকটকে ‘সিদ্ধান্ত গ্রহণের সংকট’ উল্লেখ করে নীতিনির্ধারণী পর্যায়ে সাধারণ মানুষের প্রাতিষ্ঠানিক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচি থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, জ্বালানি সংকটের স্থায়ী সমাধান, আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, সরকারি সেবায় জবাবদিহি এবং জননিরাপত্তা ও নাগরিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে ৫ দফা দাবি জানানো হয়। মানববন্ধনে জেএসডি ও এর সহযোগী সংগঠনগুলোর অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।