May 29, 2026, 9:43 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

ফতুল্লায় পদ্মা রেলসেতুর নিচে মিলল যুবকের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
রোববার রাত সাড়ে ১১টায় ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহত যুবকের পড়নে দুটি জামা ও একটি টাউজার প্যান্ট এবং পায়ে জুতা রয়েছে। একটি হাত ভাঙা। ধারণা করা হচ্ছে, পদ্মা রেল সেতুর উপর থেকে পড়ে মারা গেছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page