September 16, 2026, 9:54 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

বিরোধী দল জাতীয় পার্টি, নাকি স্বতন্ত্র?

Reporter Name

বিরোধী দলের নেতা জিএম কাদের নাকি লতিফ সিদ্দিকী?
আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, স্বতন্ত্র ৬২, অন্যান্য ৩ ও স্থগিত ২ আসন
বিরোধী দল কিংবা বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে সংবিধানে কিছু বলা নেই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। এই নির্বাচনে ২৯৮ আসনের (২টি আসন স্থগিত) মধ্যে ২২২টিতে আওয়ামী লীগের নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন। আর বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) মাত্র ১১টি আসনে জয় পেয়েছে। কিন্তু জাপাকে পেছনে ফেলে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ের দিক থেকে এগিয়ে রয়েছে। যদিও স্বতন্ত্র জয়ীদের অধিকাংশই আওয়ামী লীগের (৫৮ জন)। তবে দ্বাদশ নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দল কারা হবে, আর বিরোধী দলীয় নেতাই বা কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। চায়ের দোকান থেকে শুরু করে সর্বমহলে এখন বিরোধী দল নিয়েই যত আলাপ-আলোচনা।

আপনি কি চান আমি একটি বিরোধী দল গঠন করি? আমি তা করতে পারি? আমি নিজেও বিরোধী দলে ছিলাম দীর্ঘ সময়। আমরা আমাদের দল গঠন করেছি। বিরোধীদেরও তা করতে হবে। আপনি যদি তা করতে ব্যর্থ হন, তাহলে তার জন্য কে দায়ী

সংসদে বিরোধী দল কিংবা বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে দেশের সংবিধানে কিছু বলা নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদের স্পিকারের। সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট)-তে বলা বলা হয়েছে, ‘বিরোধীদলীয় নেতা’ বলতে স্পিকারের বিবেচনামতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত, ক্ষেত্রমতে দল বা অধিসঙ্গের নেতা।বিরোধীদলীয় নেতা