September 20, 2026, 7:57 pm
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অপ্রতীম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১ ঘণ্টা পর প্রত্যাহার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইতালি সেপ্টেম্বরের ১৯ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা ছাড়াল রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলা: নিরাপত্তাবিধি ছাড়াই কাজ চলাকালে মাচা ভেঙে শ্রমিকের মৃত্যু, আহত ৩

অভিনেতার আকাশছোঁয়া পারিশ্রমিক, প্রতি মিনিটে ১ কোটি

Reporter Name

বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় জেলার। গত বছরে ‘জেলার’ চলচ্চিত্র দিয়ে তুমুল সাফল্য পেয়েছেন রজনীকান্ত
এ বছরের শুরুতেই নিজের মেয়ের পরিচালনায় পর্দায় আসছেন সুপারস্টার রজনীকান্ত। ‘লাল সালাম’ দিয়ে বড় পর্দা কাঁপাতে প্রস্তুত রজনীকান্ত, যা মুক্তি পেতে চলেছে এই শুক্রবার।
ইতোমধ্যেই ‘লাল সালাম’ নিয়ে আলোচনায় রয়েছেন রজনীকান্ত। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার পারিশ্রমিক নিয়ে। ৭৩ বছর বয়সেও যে কোনো ইয়াং সুপারস্টারকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।
লাল সালামে এবার তার পারিশ্রমিক যেন আরেকবার মনে করিয়ে দিল, তিনি সবচেয়ে দামি অভিনেতাদের একজন। লাল সালামে রজনীকে তার বর্ধিত ক্যামিওর জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে। ট্র্যাক টলিউডের প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে অভিনেতার একটি গুরুত্বপূর্ণ ক্যামিও রয়েছে এবং তার স্ক্রিন টাইম ৩০ থেকে ৪০ মিনিট। আর এ জন্য তিনি ৪০ কোটি রুপি চার্জ করেছেন। অর্থাৎ প্রতি মিনিটে ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা যা একটি নতুন রেকর্ড। ঐশ্বরিয়া রজনীকান্ত দীর্ঘ ৯ বছর পর পরিচালনায় ফিরেছেন। তাই মেয়ের সিনেমায় বিশেষ ক্যামিওর প্রস্তাব ফেরাতে পারেননি রজনীকান্ত। আর রজনীকে ঘিরেই সিনেমাটি এখন তুমুল হাইপ তৈরি করেছে। লাল সালামে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত। এছাড়া সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।