September 16, 2026, 4:01 pm
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন ফ্যামিলি ডে

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ’র) ফ্যামিলি ডে গাজীপুরের পূবাইলে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আপন ভূবন রিসোর্টে অনুষ্ঠিত হয়। এতে বিডিজেএ’র সদস্যদের সঙ্গে বাবা-মা, স্ত্রী ও সন্তানরা অংশ নেন। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে তিন প্রজন্মের সম্মিলন ঘটে।

এরআগে সকাল ৭টায় সেগুনবাগিচা থেকে যাত্রা শুরু পিকনিক স্পটে পৌঁছায় ৯টায়। সারাদিন উৎসবমুখর সময় কাটিয়ে রাতে ঢাকায় ফিরে বিডিজেএ’র সদস্য ও তাদের পরিবার।

শিশুদের দৌড় প্রতিযোগিতা দিয়ে শুরু হয় দিনের আয়োজন। শেষ হয় র‌্যাফেল ড্র দিয়ে। মাঝে অনুষ্ঠিত হয় কাওয়ালী গানের আসর।

সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় পুরো আয়োজনে সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এছাড়াও ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

প্রত্যেক সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি অতিথি হিসেবে সকল বাবা-মায়ের হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়। সকল সদস্যদের জন্য কমন গিফট হিসেবে বেডসিটের ব্যবস্থা করেন বায়োফার্মা লিমিটেড। এসময় উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ মাহফুজুল হক ও এইচ আর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক
মুহাম্মদ সাদিকুল ইসলাম। সাংবাদিক নেতা গাযী আনোয়ার ও জিভিসি নিউজের সম্পাদক এএফএম রাসেল পাটোয়ারী।

ফ্যামেলী ডে আয়োজক কমিটির আহ্বায়ক মাহবুব জুয়েল ও সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম অংশগ্রহণকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

ফ্যামিলি ডে ২০২৪ বিডিজেএর উপদেষ্টা ও বিসিসিআই এর পরিচালক নিজাম উদ্দিন, বিডিজেএর উপদেষ্টা আবু জাফর সূর্য, বিডিজেএর নজরুল ইসলাম মিঠু এসময় উপস্থিত ছিলেন।